বিয়ের কথা বলে নারী শ্রমিককে ধর্ষণ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৮:৩৩আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৮:৩৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের কথা বলে স্পিনিং মিলের এক নারী শ্রমিককে (১৮) একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আশিক (২১) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে ওই নারী আন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে জানা যায়। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের স্পিনিং মিলের ওই নারী শ্রমিক কাজে আসা যাওয়ার সময় লেগুনার চালক দুপ্তারা ইউনিয়নের আশিকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। ৬-৭ মাস আগে আশিক নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গিয়ে বিয়ে করার কথা বলে একাধিকবার ধর্ষণ করে। গত বছরের ১ ডিসেম্বর স্পিনিং মিলের কাজের শেষে রাতে বাসায় ফেরার পথে আশিক তাকে কৌশলে চরপাড়ার বাড়িতে নিয়ে যায়। ওই রাতে আশিকের বাড়িতে কেউ না থাকায় আশিক পুনরায় তাকে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার কিশোরী বিয়ের জন্য চাপ দিলে সে টানবাহানা শুরু করে। ধর্ষণের শিকার নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আশিককে গা ঢাকা দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। রবিবার (৭ মার্চ) রাতে ধর্ষণের অভিযোগ এনে ওই কিশোরী আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার সকালে আশিককে আড়াইহাজার বাজার থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার (ওসি) নজরুল ইসলাম জানান, ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের