প্রসূতির পেটে গজ রেখেই সেলাইয়ের ঘটনা তদন্তের পর ব্যবস্থা : স্বাস্থ্য সচিব

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ০৪:১২আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৯:২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নান বলেছেন, ‘টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রসূতির পেটের ভেতরে গজ রেখে যে সেলাই করা হয়েছে সে বিষয়ে তদন্ত প্রতিবেদনের আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অতীতে স্বাস্থ্যখাতে যত নৈরাজ্য ছিল এখন আর সেটা নাই। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যত অনিয়ম দুর্নীতি আছে স্বাস্থ্যখাত থেকে সেগুলো মুক্ত করতে হবে।’
শনিবার (১৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কামরুন নাহার রিমি নামের এক প্রসূতি গত ৩১ জানুয়ারি চিকিৎসকের পরামর্শ নিতে গেলে তাকে সেদিনই ভর্তি হতে বলা হয়। ওইদিন তাকে গাইনি বিভাগের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেদিনই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ডা. নিসফুন নাহারের পরামর্শে আল্ট্রাসনোগ্রাফি করানো হয় তার। একইসঙ্গে নেওয়া হয় সিজারের প্রস্তুতি। ওইদিন ডা. নিসফুন নাহার, প্রধান সার্জন হিসেবে ডা. অপু সাহা ও ডা. আবেদা তার সিজার করান। ছেলে সন্তান জন্ম দেয় রিনি। পরের দিন থেকেই রিমির পেটে ব্যথা শুরু হয়। দিন দিন ব্যথা আরও বৃদ্ধি পায়। গ্যাস্ট্রিকের ব্যথা সন্দেহে এ হাসপাতালেই ২২দিন চলে চিকিৎসা। অবস্থার অবনতি হলে কামরুন নাহার রিমিকে ঢাকায় নেওয়া হয়। গত ১ মার্চ ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যানে পেটের ভেতর অস্বাভাবিক কিছু ধরা পড়ে। এরপর ওই হাসপাতালে ৩ মার্চ অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করে তার পেট থেকে প্রায় এক ফুট লম্বা গজ কাপড় বের করেন চিকিৎসকরা। পেটের ভেতর গজ কাপড় থাকায় নাড়িতে পচন দেখা দিলে বেশ কিছু অংশ কেটে ফেলতে হয়। বিষয়টি নিয়ে এখন বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রসূতি কামরুন নাহার রিমি বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করেন,‘যখন ইনফেকশন হয়েছিল, তখন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওটিতে প্রত্যেকদিন ড্রেসিং করতো। তাদের প্রত্যেকদিন বলেছি ব্যথার কথা। কেন ব্যথা হচ্ছে জানতে চাইলে চিকিৎসকরা বলতো গ্যাস্ট্রিকের কারণে ব্যথা হচ্ছে। আমার সন্তানকে এখনও কোলে নিতে পারিনি।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে আমাকেও রাখা হয়েছে। এছাড়াও মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ ও গাইনি বিভাগের একজন করে রয়েছেন। এ কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

এদিকে হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল মান্নানের সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শাহাবুদ্দিন প্রমুখ।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের