যাত্রাবাহী বাসে মিললো ৪ লাখ চিংড়ি রেণু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ১৫:০৯আপডেট : ২০ মার্চ ২০২১, ১৫:০৯

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে একটি যাত্রীবাহী বাস থেকে চার লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। চট্টগ্রাম থেকে খুলনাগামী বেপারি পরিবহনের যাত্রীবাহী বাস থেকে ১৬টি ড্রামে ১২ লাখ টাকার রেণু জব্দ করেছেন পদ্মাসেতু কম্পোজিট স্টেশন এর কোস্ট গার্ডের সদস্যরা।

শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার পদ্মা নদীতে এসব রেণু অবমুক্ত করা হয়েছে। এর আগে রাত ২টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন কোস্ট গার্ড সদস্যরা।

পদ্মাসেতু কম্পোজিট স্টেশন এর কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যাত্রীবাহী বাসটির মালামাল রাখার জায়গায় কোস্ট গার্ডের সদস্যরা তল্লাশি চালান। এসময় ভেতর থেকে ১৬টি ড্রামে গলদা চিংড়ির রেণু পাওয়া যায়। মালিক না পাওয়া যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। যাত্রী থাকায় বাসটিকে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত রেণু লৌহজংয়ের পদ্মানদীতে অবমুক্ত করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম