শেখ হাসিনার সঠিক নির্দেশনায় দেশ এগিয়ে যাচ্ছে: শিল্পমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ১৭:২৫আপডেট : ২০ মার্চ ২০২১, ১৭:২৫

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সঠিক নির্দেশনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের শিক্ষা ক্ষেত্রেও আশানুরূপ অগ্রগতি হচ্ছে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমাদের গড়ে তুলতে হবে।’

শনিবার (২০ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হোসেনপুর এইচপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছরপূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারসহ স্কুলের প্রবীন শিক্ষার্থীরা। পরে স্কুলের ৯০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত মিলন মেলায় স্কুলের নবীন ও প্রবীন শিক্ষার্থীরা মিলিত হয়ে স্মৃতিচারণ, গান, কবিতা আবৃত্তিসহ আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী