কিশোরগঞ্জের সাবেক পৌরমেয়র মাজহারুল ইসলাম আর নেই

কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ২০:২০আপডেট : ২০ মার্চ ২০২১, ২০:২২

কিশোরগঞ্জ পৌরসভায় দুই মেয়াদে দায়িত্ব পালনকারী সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাজহারুল ইসলাম কাঞ্চন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এছাড়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আলহাজ মাজহারুল ইসলাম কাঞ্চন। রাজনীতিক, শিক্ষা অনুরাগী ও দানবীর হিসেবে তিনি পরিচিত। জেলা শহরের বেশ কিছু মসজিদ-মাদ্রাসা ও স্কুলের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও তিনি দীর্ঘদিন শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার নামাজের জানাজা শেষে বত্রিশ এলাকায় (নরসুন্দা সড়ক) পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি