মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা: নিহত ৬, আহত ১১

সালথা (ফরিদপুর) সংবাদদাতা
২১ মার্চ ২০২১, ১২:২৭আপডেট : ২১ মার্চ ২০২১, ১৫:০৯

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। রবিবার (২১ মার্চ) সকাল ৭টায় জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই জন। দুর্ঘটনার পর মধুখালী ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৪ জন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, দুই জন নারী ও একজন শিশু। তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, লাশগুলো উদ্ধার করে করিম হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হচ্ছে।

ভাঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

এদিকে, একই জেলার ভাঙ্গায় মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও দুই শিক্ষার্থী। রবিবার ভোরে ভাঙ্গা সদরের বিশ্বরোডের চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও একজন। তারা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

নিহতরা হলেন মোটর সাইকেলের আরোহী সাকিল খান (২২) ও নাইমুর রহমান। এর মধ্যে সাকিল খান (২২) ঢাকার সরকারি তিতুমীর কলেজের বিবিএ ৩য় বর্ষের ছাত্র। তার বাবার নাম শফিকুল খান।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানান, রবিবার ভোরে সাকিল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে শিবচর থেকে ভাঙ্গা যাচ্ছিলেন। বিশ্বরোড চৌরাস্তা মোড়ে তাদের মোটরসাইকেলকে একটি দ্রুতগামী মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অপরজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের