সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলি ছোড়ার দৃশ্য আপলোডকারী কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০২১, ১৫:০০আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৮:৩৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে পিস্তল দিয়ে গুলি ছোড়ার ভিডিও শেয়ার করা এবং ভিডিও ক্যাপশনে ফার্স্টটাইম মেশিন চালাইলাম লেখা সেই কিশোর ফারহান আহমেদ রাহুল ওরফে তানভীরকে (১৭) আটক করেছে পুলিশ। তবে পুলিশ তার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি।

মঙ্গলবার (২৩ ) ভোর রাত তিনটার দিকে ফতুল্লার দাপা বেপারীপাড়ার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার (ওসি) রাকিবুজ্জামান।

তিনি বলেন, আটক রাকিবুজ্জামান দাপা কবরস্থান রোডের নজরুল ইমলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারহান জানান, সে ইউটিউব থেকে গুলি ছোড়ার ভিডিওটি ডাউনলোড করে তার ফেসবুকের স্টোরিতে ছেড়েছিল।

ওসি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ভিভিওতে শুধু হাতের ছবি দেখা গিয়েছে। কিন্তু কোনও মুখচ্ছবি দেখা যায়নি।

উল্লেখ্য, ফেসবুক আইডি থেকে '‌ফার্স্ট টাইম মেশিন চালাইলাম' স্টোরিতে অত্যাধুনিক ম্যাগজিন পিস্তল থেকে পরপর দুটি ফাঁকা গুলি ছোড়ার ভিডিও আপলোড করে নারায়ণগঞ্জ ফতুল্লার এক কিশোর। ইতোমধ্যে সেই ফাঁকা গুলি ছোড়ার ভিডিও নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। ভিডিওটি আপলোডকারীর ফেসবুক আইডি পরিচয় পর্যবেক্ষণে দেখা যায়, আইডির নাম ফারহান আহমেদ রাহুল। ঠিকানা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। ফেসবুক বায়োতে দেখা যায়, সে ফতুল্লা পাইলট স্কুলের সাবেক ছাত্র ও বর্তমানে শহরের নারায়ণগঞ্জ কলেজে অধ্যয়নরত।

এদিকে ভিডিও ফেসবুক প্রোফাইলে তার ছবি থাকলেও গুলির ভিডিওতে শুধুমাত্র হাত দিয়ে গুলি করার দৃশ্য দেখা যায়।

এরআগে, ২০১৯ সালের ২৫ নভেম্বর ফতুল্লার পাগলায় সোহান নামে এক কিশোরের ফাঁকা গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে