আওয়ামী লীগের অফিসে হেফাজতের তাণ্ডব, বঙ্গবন্ধুর ছবিতে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ১৭:২৬আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৭:২৭

হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের মিছিল থেকে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুরের তাণ্ডব চালায় হেফাজতের কর্মী-সমর্থকরা। এসময় তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতেও অগ্নিসংযোগ করে।

রবিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকা থেকে পুরান থানা ইসলামিয়া মার্কেট পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আওয়ামী লীগের অফিসে হেফাজতের তাণ্ডব

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক দাবি করেন, এ ঘটনায় ১২ পুলিশ কর্মকর্তা-কনস্টেবল আহত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেনসহ ৩৭/৩৮ নেতাকর্মী ও পথচারী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। শহরে থমথম পরিস্থিতি বিরাজ করছে।

আওয়ামী লীগের অফিসে হেফাজতের তাণ্ডব, বঙ্গবন্ধুর ছবিতে আগুন

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম