ফেসবুকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ইফার মাস্টার ট্রেইনার গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২১, ১৭:২২আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৭:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে ফেসবুক পোস্টে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শরীয়তপুরে ইসলামিক ফাউন্ডেশনের ( ইফা) মাস্টার ট্রেইনারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগের রাতে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন।

গ্রেফতারকৃত মুস্তাকিম বিল্লাহ (৩৭) শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাস্টার ট্রেইনার পদে কর্মরত রয়েছেন। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তিনি মাদারীপুর পৌরসভার ২ নম্বর নতুন শহর এলাকার খন্দকার আবদুল লতিফের ছেলে।

পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, ফেসবুকের এক ফেক আইডি থেকে পোস্ট করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট করে লাইক-শেয়ার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গত রবিবার পালং মডেল থানার উপ-পরিদর্শক রাজিব শিকদার একটি মামলা করেন। এরপর আসামি মোস্তাকিম বিল্লাহকে শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের সামনে থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয়।

শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি বলেন, এনএসআই প্রতিবেদনের ভিত্তিতে ইফা’র মাস্টার ট্রেইনার মুস্তাকিম বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাস্টার ট্রেইনার মুস্তাকিম বিল্লাহকে প্রকল্প পরিচালক ফারুক আহমেদ স্বাক্ষরিত সাময়িক বরখাস্ত করে তাকে একটি অনুলিপি দিয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম