মধুপুরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ২০:১২আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২০:১২

টাঙ্গাইলের মধুপুরে ধানক্ষেত থেকে পলিমা বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিমপাড়া এলাকার ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

পলিমা বেগম উপজেলার ধলপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। তার দুই মেয়ে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করেন। তারা সেখানেই থাকে। নবম শ্রেণিতে পড়ুয়া এক ছেলেকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন।

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী বলেন, ‘লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা জানালে আমি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলিমা বেগমের দুই মেয়ে ও এক ছেলে। এদের মধ্যে দুই মেয়ে ঢাকায় থাকে। পলিমা তার ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। বেশকিছু দিন আগে ছেলেটি তার বোনের বাসায় ঢাকাতে বেড়াতে যায়। এজন্য পলিমা বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে একা পেয়ে কেউ হয়তো পূর্ব-শত্রুতার জেরে তাকে হত্যা করেছে।’

ওসি তারিক কামাল বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম