শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ফের বন্ধ

গাজীপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২১, ০০:২৩আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০০:২৩

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।

তবিবুর রহমান বলেন, বর্তমান করোনা পরিস্থিতির সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক শনিবার (৩ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুই সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পার্কের কর্মকর্তা-কর্মচারী, বন্যপ্রাণী, পার্কে আসা দর্শণার্থী ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত বছরের ২০ মার্চ থেকে দর্শনার্থীদের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। পরিস্থিতি কিছুটা উন্নতি হলে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় ১ নভেম্বর থেকে পার্ক খুলে দেওয়া হয়েছিল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের