শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২১, ১৮:১২আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৮:১৪

সরকার ঘোষিত লকডাউন কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দেশের দক্ষিণ অঞ্চলের ঘরমুখো যাত্রীদের চাপ দেখা দিয়েছে। রবিবার (৪  এপ্রিল) সকাল থেকেই ঘরমুখী যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করছেন।  ঘাটের ফেরিগুলোতে চাপ কিছুটা কম থাকলেও নৌ-রুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়।

এদিকে ঘাট ও নৌ-যানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা গেছে।

শিমুলিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌ-রুটে বর্তমানে ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট চালু রয়েছে।

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাফিজুল ইসলাম বলেন, যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যাত্রীদের সচেতনতায় কাজ করছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, আজ সারাদিন ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে সোমবার থেকে ফেরি বন্ধ থাকবে। শুধু মরদেহ পরিবহনের জন্য ফেরি চলবে।

এই মুহূর্তে দুই শতাধিক যান ফেরি পারের জন্য শিমুলিয়া ঘাটে অপেক্ষায় আছে বলে জানান এই কর্মকর্তা।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম