ডুবে যাওয়া লঞ্চ থেকে এক নারীর লাশসহ ১১ জনকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২১, ২২:০৩আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:০৬

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া এমভি রাবিতা আল হাসান নামের লঞ্চ থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) পাঠানো হয়েছে। লঞ্চটিতে থাকা মো. আলম নামের এক শ্রমিক সাঁতার কেটে তীরে ওঠেন। তার ভাষ্য অনুযায়ী, আরও ১০-১২ জন লঞ্চটি থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তীরে উঠেছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তবে বাকিদের বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। লঞ্চটি আনুমানিক ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে দাবি তার।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বিআইডব্লিউটিএ’র ডুবুরিসহ কর্মকর্তারা ঘটনাস্থলে গেলেও ঝড়-বৃষ্টির কারণে নদী প্রচণ্ড অশান্ত থাকায় উদ্ধার তৎপরতা চালাতে পারছে না বলে নৌ-থানা পুলিশ জানিয়েছে। তবে তিন জন ডুবুরিকে নামানো হয়েছে। রাত ৯টার দিকের খবর অনুযায়ী, পানিতে প্রচণ্ড স্রোত ও ঢেউ থাকায় উদ্ধার কাজে দেরি হচ্ছে।

নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর কয়লাঘাট এলাকায় একটি কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশের ওসি মো. শহিদুল আলম জানান, শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর কয়লাঘাট এলাকায় অর্ধশত যাত্রী নিয়ে এমভি রাবিতা আল হাসান নামে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জে যাচ্ছিল। ডুবে যাওয়া লঞ্চে ৩৫-৪০ জন যাত্রী ছিল। ঝড়-বৃষ্টির কারণে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি’র দল উদ্ধার তৎপরতা চালাতে পারছে না। কত নিখোঁজ রয়েছে তা জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. বদিউজ্জামান বাদল বলেন, ৪০-৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। লঞ্চটি এসকে-৩ নামে বড় আকৃতির একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। শুনেছি লঞ্চটি ডুবে যাওয়ার পর অনেক যাত্রী সাঁতরিয়ে তীরে উঠেছে। নৌকা যোগেও কিছু যাত্রী উদ্ধার করা হয়েছে। তবে কত যাত্রী নিখোঁজ রয়েছে তা এখনও জানা যায়নি।

 আগের সংবাদ:

শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী