বিস্ফোরণে দগ্ধ মিরকাদিম পৌর মেয়রের স্ত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ১৫:৫৩আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৫:৫৩

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়রের বাসায় বিস্ফোরণের ঘটনায় আহত মেয়রের স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টা ৫৫ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল। তিনি জানান, কানন বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তবে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মেয়রের বাড়িতে বিস্ফোরণের বিষয়ে থানায় কোনও মামলা বা অভিযোগ দায়ের হয়নি। মেয়রের স্ত্রীর মৃত্যুর বিষয়ে পরিবারের কোনও অভিযোগ থাকলে ঢাকার শাহবাগ থানা ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের রামগোপালপুরের বাস ভবনে ওয়ার্ড কাউন্সিলদের নিয়ে বৈঠক চলছিল। হঠাৎ একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মেয়রের দ্বিতীয় স্ত্রী, পৌর সচিব ও তিন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হন।

/এআইবি/আরটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের