রোগীর কাছে যাবে ডাক্তার

শরীয়তপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ২০:০৭আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২০:০৭

‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’- এই স্লোগান নিয়ে শরীয়তপুরে যাত্রা শুরু করেছে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা। করোনা দুর্যোগে ঘরবন্দি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে এ কার্যক্রম চালু করা হয়।

গত ৮ এপ্রিল নড়িয়া উপজেলার ধামারন গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

বর্তমানে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবায় দায়িত্বে থাকা ব্যক্তিদের মোবাইল নম্বরগুলো (০১৭৮৮৭৩৬১৫১,
০১৯১৭৭৭৭২৬৪ ও ০১৭১৮৩৪৫৭৮৮) দিয়ে গ্রামে গ্রামে প্রচার করা হচ্ছে। রোগীরা ওই নম্বরে কল করে সমস্যার কথা জানালে চিকিৎসকরা সেখানে পৌঁছে যাবেন। প্রতিটি ইউনিয়নেই পর্যায়ক্রমে এই চিকিৎসক টিম যাবে। সম্পূর্ণ ফ্রি চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেবে এই চিকিৎসকরা। দুইজন চিকিৎসক, চারজন নার্স ও দুইজন স্বাস্থ্যকর্মীর দল এই সেবা দিয়ে যাচ্ছেন।

ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দেওয়া ডা: মোবারক হোসাইন বলেন, একটি বিশেষায়িত শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িকে মিনি হাসপাতাল হিসেবে সাজানো হয়েছে। সেখানে রয়েছে চিকিৎসার সব ধরণের সরঞ্জাম। নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ইউনিয়নগুলো ঘুরে ঘুরে সব ধরণের চিকিৎসা সেবা দেওয়া হবে। শুধু চিকিৎসা সেবা নয়, যারা চিকিৎসা নেবেন তাদের বিনামূল্যে ওষুধও দেওয়া হবে।

সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা বলেন, করোনায় থমকে আছে স্বাভাবিক জীবন। লকডাউন চলমান থাকায় সাধারণ রোগের চিকিৎসা নিতেও লোকজন হাসপাতালে যেতে পারছে না। সেসব মানুষের কথা ভেবেই পানিসম্পদ উপমন্ত্রীর উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা শুরু করা হয়।

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েই চলেছে। মানুষ হাসপাতালে যেতে ভয় পাচ্ছে। এগুলো চিন্তা করেই চিকিৎসকদের মাঠে নামানো হয়েছে। চিকিৎসক দল ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানবতার সেবায় সবসময় নিয়োজিত থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চালকের দিন পার হচ্ছে সিএনজি স্টেশনেই, আয়রোজগারে ধস
চালকের দিন পার হচ্ছে সিএনজি স্টেশনেই, আয়রোজগারে ধস
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
ইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে
কী, কেন, কীভাবেইরান কি ‘আগে হামলা, পরে আলোচনা’ কৌশলে এগোচ্ছে
চুলা জ্বলে না, জ্বলছে দুশ্চিন্তার আগুন
চুলা জ্বলে না, জ্বলছে দুশ্চিন্তার আগুন
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন