চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেলো অজ্ঞাত ব্যক্তির

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
১৩ এপ্রিল ২০২১, ১৫:৫২আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৫:৫২

চোর সন্দেহে গণপিটুনিতে ফরিদপুর সদরে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত (১৩ এপ্রিল) তিনটার দিকে উপজেলা সদরের গেরদা ইউনিয়নের পশরা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, খাবারের মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে মানুষদের ঘুম পাড়িয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুড়ার সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকার শব্দ শুনে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। ওই সময় পলায়নরত দুই-তিন ব্যক্তির মধ্যে একজনকে আটকে গণপিটুনি দেয় গ্রামবাসী।

রাত আড়াইটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। তিনি বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩১ বছর। তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তে পুলিশের আপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলও কাজ করছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের