হেফাজতের ফরিদপুর জেলা সহ-সভাপতি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ১৭:২৬আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৭:২৬

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে হেফাজতে ইসলামের ফরিদপুর জেলার সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে জেলা শহরের পশ্চিম আলীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আবুল হোসাইনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

আবুল হোসাইন ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার মৃত ওমেদ আলীর পুত্র। তিনি স্থানীয় চরকমলাপুর মাদ্রাসার মোহাদ্দেস হিসাবে কর্মরত রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ হেফাজত ইসলামের একটি বিক্ষোভ মিছিল থেকে ভাঙ্গা থানায় হামলা চালানো হয়। এসময় থানা অভ্যন্তরে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। হামলার সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়।

এ হামলার ঘটনায় ভাঙ্গা থানার এসআই মো. শহীদুল্লাহ বাদী হয়ে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলার আসামি হিসাবে হেফাজত নেতা মাওলানা আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই বিকাশ চন্দ্র মণ্ডল জানান, থানায় হামলা করে ভাঙচুরের মামলায় আবুল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত এ মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

/এনএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম