কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ছাত্রদল নেতার মানহানি মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ২২:১৭আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:৩৬

নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদকে অস্ত্র ব্যবসায়ী আখ্যা দিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নাহিদের পরিবার।

বুধবার (২৮ এপ্রিল) বুধবার নরসিংদী শহরের নাগরিয়াকান্দি মহল্লার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নাহিদের পরিবারের সদস্যরা। এসময় নাহিদের মা সাজেদা বেগম, বড় ভাই নাদিম মাহমুদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ছাত্রদল সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানির অভিযোগ এনে ১৪ দিনের মধ্যে লিখিত জবাব চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ছাত্রদল নেতা নাহিদ।

লিখিত বক্তব্যে নাহিদের মায়ের পক্ষে তার বড় ভাই নাদিম মাহমুদ বলেন, ‘সিদ্দিকুর রহমান নাহিদ একজন নিবেদিত ছাত্রদলের কর্মী। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে নরসিংদী সরকারী কলেজের এজিএস নির্বাচিত হওয়ার পর থেকে সকল আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। সম্প্রতি নরসিংদী জেলা ছাত্রদলের সম্ভাব্য কমিটিতে গুরুত্বপূর্ণ পদ প্রত্যাশী ছিলেন নাহিদ। কেন্দ্রীয় ছাত্রদল সম্পাদক ইকবাল হোসেন শ্যামল তার মনোনীত ৩৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। যেখানে প্রকৃত নেতাকর্মীদের কোনও মূল্যায়ন হয়নি। এরই প্রেক্ষিতে একটি জাতীয় দৈনিকে শ্যামল তার বক্তব্যে সিদ্দিকুর রহমান নাহিদকে জাড়িয়ে উদ্যেশ্যমূলক ভাবে অস্ত্র ব্যবসায়ী আখ্যা দিয়ে বক্তব্য প্রদান করেছেন, যা সঠিক নয়।’

তিনি বলেন, ‘আমরা পরিবারের পক্ষে এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আইনানুগভাবে দুই কোটি টাকার মানহানির অভিযোগ করে আগামী ১৪ দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।’

/এসটিএস/এনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী