পন্টুনের তার ছিড়ে নদীতে মাইক্রোবাস, চালক নিখোঁজ

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২১, ১৫:৩৬আপডেট : ১১ মে ২০২১, ১৫:৩৬

আকস্মিক ঝড়ো বাতাসে দৌলতদিয়ার ৫ নম্বর পন্টুনের তার ছিড়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস পদ্মা নদীতে তলিয়ে যায়। মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে মাইক্রোবাসটিকে উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালকের খোঁজ মেলেনি।

ফায়ার সার্ভিসের পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার দিকে ডুবে যাওয়া মাইক্রোবাসটি রেকার দিয়ে উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসে চালক ছাড়া কোনও যাত্রী ছিল না। তবে তার খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল চালককে উদ্ধারের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, বেলা ১১টার দিকে ঝড়ো বাতাসে দৌলতদিয়া ৫ নম্বর পন্টুনের তার ছিড়ে যায় এবং মাইক্রোবাসটি পদ্মা নদীতে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ির চালককে উদ্ধারের জন্য ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ