আরও এক মামলায় মামুনুল হকের ৩ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২১, ১৭:১২আপডেট : ১৭ মে ২০২১, ১৭:১২

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সহিংসতার অভিযোগে আরও এক মামলায় মাওলানা মামুনুল হককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহারা ফেরদৌসের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত নারায়ণগঞ্জ আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান। তিনি জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দিন সংগঠনটির কর্মীরা রাস্তা অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদী দিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ছয়টি মামলা দায়ের করে। এসব মামলার তিনটিতে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে আসামি করা হয়েছে। ওই মামলার একটিতে তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর  আগে মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর করা সোনারগাঁ থানায় ধর্ষণ ও সহিংসতার তিনটি মামলা এবং সিদ্ধিরগঞ্জ থানায় আরও দুই মামলাসহ পাঁচ মামলায় তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

/এমএএ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক