'করোনাযোদ্ধা' কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে নারীর মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২১, ১৭:২৮আপডেট : ১৭ মে ২০২১, ১৭:৩৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের করোনাযোদ্ধা খ্যাত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি নামের এক নারীর বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা কাহিনী সাজিয়ে কুৎসা রটানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ওই নারী।

মামলায় আরটিএন ফেরদৌসি আক্তার রেহানা নামে এক নারীকেও আসামি করা হয়েছে। মামলায় বাদী সায়েদা শিউলি নামের ওই নারী নিজেকে কাউন্সিলর খোরশেদের দ্বিতীয় স্ত্রী বলেও দাবি করেছেন।

ভুক্তভোগী ওই নারী সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি (৪০) রবিবার (১৬ মে) রাতে কাউন্সিলর খোরশেদ ও আরটিএন ফেরদৌসি আক্তার রেহানাকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী ফতুল্লা থানার ৩২১ নম্বর উত্তর চাষাড়া এলাকার মৃত মো. জহিরুল হকের মেয়ে। মামলার আসামি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ফতুল্লা থানার মাসদাইর শেরে বাংলা নগর এলাকার মৃত শাহআলম খন্দকারের পুত্র ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ছোট ভাই হন। অপর আসামি আরটিএন ফেরদৌসি আক্তার রেহানা ওরফে রেহানা মুসকান সদর উপজেলার ফতুল্লা থানার সস্তাপুর এলাকার বাসিন্দা।

সায়েদা শিউলি তার মামলায় উল্লেখ করেন, তিনি নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েনের সভাপতি এবং গার্মেন্ট ব্যবসায়ী ও বিজেএমই'র সদস্য। ব্যবসার কাজে প্রায় সময় তাকে দেশের বাইরে অবস্থান করতে হয়। খোরশেদের সঙ্গে বাদীর পরিচয় ছেলেবেলা থেকে। ইতোপূর্বে বাদীর একটি বিবাহ হয়েছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়। সেই ঘরে সন্তানও রয়েছে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে খোরশেদ এবং বাদী ফেসবুক ম্যাসেঞ্জারে প্রতিনিয়ত যোগাযোগ করতো। এক পর্যায়ে খোরশেদ তাকে বিয়ের প্রস্তাব দেন।

মামলায় বাদী আরও উল্লেখ করেন, ২০২০ আগস্ট মাসের ২ তারিখে সোনারগাঁয়ের কাঁচপুরস্থ এসএস ফিলিং স্টেশনে কাউন্সিলর খোরশেদ নিজেই কাজী নিয়ে গিয়ে ৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে ইসলামি শরিয়ত মোতাবেক তাকে বিয়ে করেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে খোরশেদ তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এ অবস্থায় সে ব্যবসায়িক কাজে দুবাই চলে গেলে চলতি বছরের এপ্রিল মাসের ২৪ তারিখে খোরশেদ তার ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে আপত্তিকর, মানহানিমূলক তথ্য উপস্থাপন করে এবং নানাবাজে মন্তব্য করে কুৎসা রটায়। এর একদিন পর ২৫ এপ্রিল আরটিএন ফেরদৌসি আক্তার রেহানা ওরফে রেহানা মুসকান নামক এক নারী খোরশেদ খন্দকারের বাসায় বসে লাইভে এসে তার সম্পর্কে বাজে মন্তব্য করেন। তাকে রাস্তার মেয়েদের সঙ্গে তুলনা করে আপত্তিকর কথাবার্তা বলে এবং তার চুল কেটে ফেলা হবে বলেও ফেসবুক লাইভে হুমকি দেন। এই দুটো বিষয়েই দুবাই থাকাকালে তিনি তার এক বান্ধবীর থেকে জানতে পেরে পরবর্তীতে তাদের আইডি থেকে পুরোপুরি বিষয়টি দেখেছেন। তিনি বর্তমানে বাংলাদেশে ফিরে এসেছেন এবং বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন।

মামলার বিয়য়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে। মামলার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বক্তব্য নেওয়ার জন্য তার ব্যক্তিগত মোবাইলনম্বরে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

 

/টিটি/
সম্পর্কিত
ডিজিটাল আইন পুনর্বিবেচনার দাবিমত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তা এখনও ঝুঁকিপূর্ণ 
ডেটা ফাঁস: ডিজিটাল নিরাপত্তার অদৃশ্য সংকট ও আমাদের দায়বদ্ধতা
‘ডিজিটাল সিকিউরিটির নামে কোনও সাংবাদিককে জেলে পাঠানো হবে না’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম