করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ মে ২০২১, ২০:৪০আপডেট : ২২ মে ২০২১, ২০:৪০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশে করোনা পরিস্থিতি ভালো ছিলো। কিন্তু আমাদের একটু অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে দেশে আজ করোনা মৃত্যু ও সংক্রমণ বেড়ে গেছে। ভারতের সঙ্গে আমাদের বর্ডার করোনার কারণে বন্ধ রয়েছে। যে পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নয়ন না হবে ততদিন পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের বর্ডার বন্ধ থাকবে।

শনিবার (২২ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। আইনের যে ধারা আছে, সে অনুযায়ী দেশ চলে। আইন মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। একটি দেশ তখনি ভালো চলে যেখানে আইনের শাসন আছে। যে দেশে আইনের শাসন নেই সেই দেশ সোমালিয়া হবে। কাজেই আইনের প্রতি আমাদের আস্থাশীল হতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আজকে করোনার কারণে ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ প্রায় একবছর হয়ে গেলো। কোনও পরীক্ষা দিতে পারেনি। সেটাও আমাদের চিন্তা করতে হবে। আমাদের দেশের ক্ষতি হচ্ছে। উন্নয়ন যে ৮ শতাংশ আশা করেছিলাম সেটা করোনার কারণে কমে গেছে। এর মধ্যে যদি আমরা আরও কিছু বিশৃঙ্খলা ঘটাই তাহলে দেশ পিছিয়ে যাবে। করোনা নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষের মৃত্যু বেড়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

/এনএইচ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম