বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০২১, ২০:৪২আপডেট : ২৮ মে ২০২১, ২০:৪২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে বকেয়া বেতন ও শ্রমিকদের জমা টাকা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন কুনতং অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার (২৮ মে) সকাল ৯টা থেকে তারা নারায়ণগঞ্জ-আদমজী সড়কে অবস্থান নেন।

শ্রমিকরা দুই ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখলে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষকেও ভোগান্তি পোহাতে হয়। পরে বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ৬ হাজার ৮০০ শ্রমিক কাজ করতেন। করোনা মহামারি শুরু হওয়ার কিছুদিন পর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। কিন্তু  শ্রমিকদের বকেয়া বেতন ও জমা টাকা প্রতিষ্ঠানটি পরিশোধ করেনি।

আন্দোলনরত শ্রমিক জুয়েল রানা বলেন, ‘আমরা এখন পর্যন্ত বকেয়া বেতনের ৩৩ ভাগ পেয়েছি। বাকি টাকা পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলেও এখনও দেওয়া হয়নি। এমনকি আমরা আমাদের জমা টাকাও পাইনি।’

শায়েলা বেগম নামে এক শ্রমিক বলেন, ‘বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধের আশ্বাস দিলেও পরে তা দেওয়া হয় না। এজন্য আজকে আমরা সড়ক অবরোধ করেছি।’ 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিচালক এসপি সাখাওয়াত হোসেন জানান, শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের জেনারেল ম্যানেজার আহসান কবির বলেন, ‘মালিকপক্ষ আগামী ১২ জুন শ্রমিকদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম