করোনায় মারা গেলেন স্ত্রী, পাঁচ ঘণ্টা পর স্বামীও

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ জুন ২০২১, ২০:৪৬আপডেট : ০৪ জুন ২০২১, ২১:০২

টাঙ্গাইলের ঘাটাইলে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হলেন স্থানীয় সাংবাদিক কামাল হোসেনের বাবা সোহরাব আলী (৮৫) ও মা সুফিয়া বেগম (৭৫)। তারা উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৪ জুন) রাত পৌনে ৮টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৩ জুন) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ মে হঠাৎ সোহরাব আলী ও তার স্ত্রী সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের দুই জনের করোনা পরীক্ষা করোনা হয়। পরীক্ষার ফল করোনা পজিটিভ হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সুফিয়া বেগমের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর রাত ১০টার দিকে সোহরাব আলীও মারা যান। শুক্রবার সকালে তাদের গর্জনা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজার ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮৪ জনের মৃত্যু হয়েছে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক