টাঙ্গাইলে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জুন ২০২১, ০৯:৫১আপডেট : ১৩ জুন ২০২১, ১৩:৫৮

টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে (৫০) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই নারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। শনিবার (১২ জুন) রাত ১১টার দিকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত দিনু চন্দ্র ওই গ্রামের টেঙ্গু চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাজাইল বড়চালা এলাকার বাসিন্দা দিনু চন্দ্র, মন্টু কুমার ও সবদুল নামের তিন ব্যক্তি এবং ওই নারী মিলে মদ্যপান করছিল। এসময় দিনু চন্দ্র ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই নারী চিকিৎসাধীন।

ওসি একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মদ্যপানের সময় এ ঘটনা ঘটেছে। ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তারা রবিবার (১৩ জুন) মামলা করতে থানায় আসবেন। পরে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম