এশিয়ান হাইওয়েতে ৬০ কিলোমিটার যানজট, দুর্ভোগ চরমে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১৮:০৯আপডেট : ১৫ জুন ২০২১, ১৮:১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত টানা দুই দিন সড়কটির উভয় দিকে কমপক্ষে ৬০ কিলোমিটার দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে রয়েছে বিভিন্ন যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম বন্দর থেকে উত্তরাঞ্চলগামী বিভিন্ন পণ্যবাহী পরিবহন, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনের চালকও যাত্রী সাধারণ। এদিকে যানজট নিরসনে গাজীপুর ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করলেও যানজট কমছে না।

সরেজমিন ঘুরে জানা যায়, সোমবার সকালে রূপগঞ্জ থানার পার্শ্ববর্তী কালীগঞ্জ থানাধীন পাঞ্জুরা এলাকায় পূর্বাচল ফ্যাশন নামে একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে বেতন-ভাতার দাবিতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়া এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কটি চার লেন বিশিষ্ট সড়কে উন্নীত করার জন্য বিভিন্ন স্থানে সড়কের একপাশ বন্ধ করে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এর ফলে সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাইল থেকে মীরেরবাজার পর্যন্ত উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রংপুর থেকে চট্টগ্রাম বন্দরগামী মালবাহী কাভার্ড ভ্যান চালক জামাল মিয়া বলেন, ‘সোমবার সকালে রওয়ানা দিছি। এখন পর্যন্ত কাঞ্চন সেতুর টোল প্লাজা পার হতে পারিনি। জানি না কতক্ষণ পর এ যানজট থেকে রেহাই পাবো। এমনকি কখন মালামাল নিয়ে গন্তব্যে পৌঁছাবো সেটাও বুঝতে পারছি না।’

এ ব্যাপারে কাঞ্চন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘পার্শ্ববর্তী কালীগঞ্জ থানার পাঞ্জুরা এলাকায় একটি রফতানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করায় এবং এশিয়ান হাইওয়ে সড়কটি চার লেন করার জন্য কালীগঞ্জ এলাকায় কাজ শুরু হয়েছে। যার কারণে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সড়কের রূপগঞ্জ থানধীন এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি, রূপগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। গাজীপুরের কালীগঞ্জ থানাধীন এলাকায় এ যানজটের সূত্রপাত হয়েছে। শুনেছি সেখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ তেমন সহায়তা করছে না। যদি সহায়তা করলে যানজট এত দীর্ঘ হতো না। তারপরও আশা রাখি খুব তাড়াতাড়ি যানজট নিরসন করা সম্ভব হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী