ঋণের টাকা শোধ করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
১৮ জুন ২০২১, ১৮:০৮আপডেট : ১৮ জুন ২০২১, ১৮:০৮
image

গাজীপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছেন জুলহাস গাজী (৬৫) নামের এক বৃদ্ধ।

শুক্রবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে জেলার সদর থানার লক্ষ্মীপুরা তালুকদারপাড়া এলাকায় নিজ বাড়িতে কীটনাশক পান করে আত্মহত্যা করেন তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলহাস গাজীর দুই ছেলে বিয়ের পর তাদের স্ত্রী-সন্তান নিয়ে আলাদা বসবাস করেন। তারা বাবা-মায়ের খোঁজ খবর নেন না এবং ভরণপোষণ করতেন না। এ নিয়ে সন্তানদের প্রতি তার অভিমান ও ক্ষোভ ছিলো। তাই সংসারের খরচ জোগাতে জুলহাস গাজী বৃদ্ধ বয়সে মহল্লায় মুরগি বিক্রি করতেন। ব্যবসা করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে হন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি গত কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, একপর্যায়ে সন্তানদের ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী