পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ১২ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২১, ১৩:৪৫আপডেট : ১৯ জুন ২০২১, ১৩:৪৭

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। আটটি দানবাক্স থেকে ১২ বস্তা টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে। বস্তা থেকে টাকা বের করে এখন গণনা চলছে। শনিবার (১৯ জুন) সকাল ১০টায় মসজিদ কমিটি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়।

পাগলা মসজিদের নিজস্ব মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী ও রুপালী ব্যাংকের কর্মকর্তারা কঠোর নিরাপত্তার মধ্যে টাকা গুনছেন। গত ২৩ জানুয়ারি সর্বশেষ এই মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন দানবাক্স থেকে টাকা মেলে এ যাবৎকালের সর্বোচ্চ ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার টাকা।

সকাল থেকে টাকা গণনা তদারকির জন্য জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা জানান, বিকাল বা সন্ধ্যা নাগাদ টাকা গণনা শেষ হতে পারে। সাধারণত তিন মাস পরপর বাক্স খোলা হলেও করোনার জন্য এবার একটু সময় বাড়ানো হয়েছে। এবার চার মাস ২৬ দিন পর বাক্স খোলা হচ্ছে।

প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদটির দানবাক্সে নগদ টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার দান করে থাকেন।

/এমএএ/
সম্পর্কিত
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
মসজিদের টাকায় ছুরি কেনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম