স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ কিশোর গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২১, ১৬:৫৯আপডেট : ২০ জুন ২০২১, ১৬:৫৯

মানিকগঞ্জ সদর উপজেলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শানবাঁধা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবার বাড়ি ওই এলাকায়।

মানিকগঞ্জ র‌্যাব-৪-এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি অনু মং বলেন, ওই এলাকার চতুর্থ শ্রেণির এক ছাত্রী ১৭ জুন বিকালে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকার মান্নানের পোলট্রি ফার্মে নিয়ে ধর্ষণ করে দুই কিশোর। পরদিন ১৮ জুন দুপুর ১টার দিকে একই এলাকার আরেক কিশোর ছাত্রীকে ধর্ষণ করে। পরে ঘটনাটি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করে অভিযুক্তদের পরিবার।

এএসপি অনু মং বলেন, ধর্ষণের ঘটনা প্রকাশ করলে ছাত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। পরে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি