৬ মাস আগে তালাক দেওয়া স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
২২ জুন ২০২১, ১৯:৫৩আপডেট : ২২ জুন ২০২১, ১৯:৫৩

টাঙ্গাইলের সখিপুরে তালাক দেওয়া স্ত্রীর ‘হয়রানি’ থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছেন স্বামী আব্দুল লতিফ মিয়া। মঙ্গলবার (২২ জুন) দুপুরে সখিপুর-ঢাকা সড়কের ঘেচুয়া ছাপড়াবাজার এলাকায় এ মানববন্ধন করেন তিনি।

আব্দুল লতিফ উপজেলার ঘেচুয়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তার প্রাক্তন স্ত্রী আয়েশা বেগম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের মৃত কুরবান আলী শেখের মেয়ে।

আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, ‘আয়েশা বেগমের সঙ্গে আমি দীর্ঘদিন সংসার করি। সে একজন চরিত্রহীন নারী। সংসারে থাকাকালীন সে আমাকে ও আমার মাকে শারীরিক-মানসিকভাবে নির্যাতন করে। আমি একজন নির্যাতিত পুরুষ। নির্যাতন সহ্য করতে না পেরে আমি গত ছয় মাস আগে তাকে তালাক দেই। তালাকপ্রাপ্ত হয়েও সে আমার বাড়ি দখল করে আছে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘ব্যবসায়িক কাজে আমি বাইরে থাকায় সে বিভিন্ন জায়গায় রাত্রীযাপন ও বেপরোয়া চলাফেরা করত। এগুলো বলতে গেলে সে আমাকে হুমকি-ধমকি দিতো। সে এখন আমার বাড়ি দখল করে আছে। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাহাবউদ্দিন আহমেদ, লতিফের মা খামিরন নেছা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী, মিনহাজ উদ্দিন প্রমুখ।

এদিকে আব্দুল লতিফের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন (বৃহস্পতিবার) সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া দুই ছেলেসহ ওই নারীকে কোনও নারী পুলিশের সহযোগিতা ছাড়াই ঘর থেকে জোরপূর্বক বের করে দিয়ে বাড়িতে তালা দেন। পরে স্থানীয়রা ওই নারীকে আবার ঘরে তুলে দেন। এ ঘটনায় এসআইয়ের প্রত্যাহার দাবি করে গত রবিবার (২০ জুন) দুপুরে একইস্থানে ওই নারী মানববন্ধন করেছিলেন।

স্থানীয়রা জানান, আব্দুল লতিফ মিয়ার সঙ্গে ২০০১ সালে আয়েশা বেগমের বিয়ে হয়। তাদের বড় ছেলে মুশফিকুর রহমান (১৭) ঢাকার একটি কলেজে পড়াশোনা করেন ও আরেক ছেলে মশিউর রহমানের বয়স পাঁচ বছর। গত পাঁচ বছর ধরে আব্দুল লতিফ গাজীপুরে একটি কারখানায় চাকরি করেন। এ সময়ে তাদের পারিবারিক কলহ চলছিলো। স্বামীর বাড়িতে টিউশনি করে জীবনযাপন করে আসছেন ওই নারী। প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ হয়। সপ্তাহখানেক আগে আব্দুল লতিফ মিয়া সখিপুর থানায় স্ত্রীকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।

আয়েশা বেগম বলেন, ‘পাঁচ বছর ধরে আমার স্বামী আমার দুই ছেলেসহ কারও ভরণপোষণ করেন না। শুনেছি, তিনি গাজীপুরে আরেকটা বিয়ে করেছেন। টিউশনি করে আমি ঘর তৈরি করেছি। এটা আমার বাড়ি। আমি এখান থেকে সরবো না। দুই ছেলেকে নিয়েই থাকবো।’

এসআই শাহীন মিয়ার দাবি, তিনি ঘটনার তদন্ত করতে ওই বাড়িতে গিয়েছিলেন। তাকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাসও দিয়েছিলেন। তিনি ওই নারীকে ঘর ছাড়া করার কথা অস্বীকার করেন।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের