সৈয়দ নজরুল মেডিক্যালে কর্মচারীদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১২:২১আপডেট : ২৩ জুন ২০২১, ১২:২১

বকেয়া বেতন-ভাতার দাবিতে বুধবার (২৩ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারীরা।

আন্দোলনকারীরা জানান, হাসপতালে ১৫৫ জন কর্মচারী আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত রয়েছেন। এছাড়া ৬১ জন দৈনিক মজুরিভিত্তিতে কাজ করছেন। যারা মজুরিভিত্তিতে কাজ করছেন, তাদেরকে এ পর্যন্ত বেতন পরিশোধ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় বেতন-ভাতা নিশ্চিতের দাবিতে ২১৬ জন কর্মচারী কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

এদিকে কর্মচারীদের আন্দোলনের কারণে হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে কোভিড রোগীসহ ৫০০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসাধীন প্রায় এক হাজারের মতো রোগী চরম দুর্ভোগে পড়েছেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টির দ্রুত সমাধানে চেষ্টা চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী