টিকার ২ ডোজ নেওয়া শিক্ষকের করোনায় মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২১, ১৬:২৯আপডেট : ২৩ জুন ২০২১, ১৬:৩০

টিকার দুই ডোজ নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ দবির হোসেন (৪৫) নামের মানিকগঞ্জের এক স্কুল শিক্ষক।

মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টার দিকে তিনি মারা যান। জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ এ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত দবির হোসেন মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইল গ্রামের বাদশা মিয়ার ছেলে। মধ্য পুটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার কাজী একেএম রাসেল জানিয়েছেন, ২১ জুন সকাল ৯টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তিনি। পরে গতকাল ২২ জুন ভোর ৬টার দিকে মারা যান।

দবির হোসেনের ভাই আবির হোসেন জানান, শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওইদিনই করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। ফলাফল আসার আগেই ২২ জুন সকালে ভাইয়ের মৃত্যু হয়। পরবর্তী সময়ে রিপোর্টে করোনা পজিটিভ আসে।

দবির হোসেনের করোনা টিকা নেওয়ার সনদ ঘেঁটে দেখা গেছে, মানিকগঞ্জের জেনারেল হাসপাতাল থেকে তিনি গত ১৬ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এরপর ১৫ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন।

করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও মৃত্যুর বিষয়ে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ জানালেন, ভ্যাকসিন নেওয়ার পরও করোনায় আক্রান্ত হতে পারে। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার পর ভাইরাসটিতে মৃত্যু কম হয়ে থাকে।

তিনি আরও জানান, জেলায় এই নিয়ে ভাইরাসটিতে ৪৯ জনের মৃত্যু হলো।

/এফআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম