টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২১, ১৭:০৭আপডেট : ২৬ জুন ২০২১, ১৭:১৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউন নয়, টিকা নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। দেশে ভ্যাকসিন উৎপাদনে আমরা খুব আগ্রহী। এ বিষয়ে চীন ও রাশিয়ার সঙ্গে কথা হচ্ছে। বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা হবে গোপালগঞ্জে।

শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণেই সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দেশও কঠোরভাবে লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে লকডাউনে অর্থনীতিসহ বিভিন্নভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যতদিন অধিকাংশ মানুষকে টিকার আওতায় না আনা যাচ্ছে ততদিন এর বিকল্প নেই।

জাহিদ মালেক বলেন, আপনারা জানেন, কয়েকদিন ধরে দেশে মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। গতকালও ১০৮ জন মৃত্যুবরণ করেছে এবং সংক্রমণের হারও প্রায় ২২ শতাংশের কাছে চলে গেছে। দেশের প্রায় প্রত্যেকটি জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রাজশাহী ও খুলনায় বেশি মৃত্যু হচ্ছে।

জাহিদ মালেক বলেন, দেশে এখন সংক্রমণের হার প্রায় ২২ শতাংশ। অথচ মানুষ এখনও লকডাউন মানতে চায় না। নিয়মিতভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানে না। এ অবস্থা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, অতি দ্রুত চীন থেকে টিকা আসছে। তবে গোপনীয়তার কারণে কবে এবং কী পরিমাণ আসছে সে বিষয়ে কিছু বলতে চাননি। রাশিয়ার সঙ্গেও ভ্যাকসিন আনার বিষয়ে কথা হচ্ছে বলে তিনি জানান। তবে তাদের উৎপাদন ক্ষমতা বেশি নয় বলে পরিমাণটা খুব বেশি হবে না বলে উল্লেখ করেন মন্ত্রী।

/এফআর/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী