পদ্মা সেতুর মালামাল চুরি চক্রের মূল হোতা আটক

শরীয়তপুর প্রতিনিধি
২৮ জুন ২০২১, ২২:১৯আপডেট : ২৮ জুন ২০২১, ২২:৩৬

পদ্মা সেতুর রেলওয়ে নির্মাণকাজের মালামাল চুরির ঘটনায় চোর চক্রের মূল হোতাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা তস্তারকান্দি এলাকায় সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় পদ্মা সেতুর চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তির নাম মো. মতি মোড়ল। সোমবার (২৮ জুন) সন্ধ্যায় জাজিরা থানায় তাকে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পদ্মা সেতুর রেলওয়ে নির্মাণকাজের লোহার পাত স্থানীয় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চুরি করে একটি বাড়িতে মজুত রাখছে। বেশ কয়েকবার অভিযান চালালেও চোরেরা ধরাছোঁয়ার বাইরে ছিল।

সোমবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ তস্তারকান্দি এলাকার দলিল উদ্দিন মোড়লের ছেলে মো. মতি মোড়লকে আটক করা হয়। তার বাড়ির উঠান থেকে সাটারিং লোহার পাত দেড় টন ও পুকুর থেকে এক টন রেলওয়ের সাটারিং লোহার পাত উদ্ধার করা হয়। পরে তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তারা একটি চক্র দীর্ঘদিন ধরে পদ্মা সেতুর মালামাল চুরি করে তার বাড়িতে রেখে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন।

জাজিরা ক্যান্টনমেন্টের ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোর চক্র বাংলাবাজার পদ্মা সেতু জাজিরা প্রান্ত সংলগ্ন পদ্মা মাল্টিপারপাস রেলওয়ে প্রকল্পের নির্মাণকাজের সাটারিং লোহার পাতসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে আসছিল। তার বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় আমরা ধরতে পারিনি। আজ তাকে ধরতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, যারা এই চক্রের সঙ্গে জড়িত আশা করি, তাদের দ্রুত আটক করতে পারবো। তাকে সন্ধ্যায় জাজিরা থানায় হস্তান্তর করেছি।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী