লকডাউনে রাস্তায় পোশাকশ্রমিকদের ভোগান্তি

সাভার প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৬:৩৮আপডেট : ০১ জুলাই ২০২১, ১৬:৩৮

কঠোর লকডাউনের প্রথম দিনে কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েছেন সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় দ্বিগুণ ভাড়ায় গাদাগাদি করে কারখানায় গেছেন অনেক শ্রমিক। অনেকেই হেঁটে নিজ নিজ কারখানায় গেছেন।

সকালে আশুলিয়া-টঙ্গী, ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও ইপিজেড সড়কের বিভিন্ন পয়েন্টে গণপরিবহনের জন্য শ্রমিকদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রিকশা কিংবা ভ্যান পেলেই বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে কারখানায় যাচ্ছেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও পরিবহন না পেয়ে হেঁটে কারখানায় গেছেন অনেক শ্রমিক।

শ্রমিকরা জানিয়েছেন, লকডাউন ঘোষণার পর সকাল থেকে গণপরিবহন বন্ধ রয়েছে। কিন্তু কারখানার উৎপাদন কার্যক্রম চলছে। প্রতিবারই লকডাউনে বিপাকে পড়তে হয় তাদের। রাস্তায় দুর্ভোগ পোহাতে হয়। সবকিছু বন্ধ করে দিয়ে কারখানা খোলা রেখে এ কেমন লকডাউন দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতি থেকে রেহাই চান কারখানার শ্রমিকরা।

কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েছেন সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা

এদিকে, লকডাউন বাস্তবায়নে ঢাকা-আরিচা মহাসড়কে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের। সকাল থেকে তারা সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রেখেছে। পোশাকশ্রমিকদের জন্য কিছু পরিবহন সড়কে দেখা গেলেও সকাল ১০টার পর থেকে দেখা যায়নি। রাস্তায় ছিল না কোনও বাস, মিনিবাস ও ব্যক্তিগত গাড়ি।

অপরদিকে, কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, লকডাউন কার্যকর করতে সাভারে এক প্লাটুন সেনাবাহিনী ও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া লকডাউন বাস্তবায়নের জন্য পাঁচজন ম্যাজিস্ট্রেট রয়েছেন। তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন।

/এএম/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম