কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী

সাভার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ২০:০২আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২০:০২

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান বলেছেন, ‘আগামী ঈদুল আজহায় কোরবানির পশু আমদানির কোনও পরিকল্পনা নেই। তবে দেশে উৎপাদিত পশু যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে সাভারের বিপিএটিসিতে বিসিএস লাইভ স্টক একাডেমিতে ৪১তম মৎস্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদান উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খামারিদের উৎসাহ দেওয়া, তাদের পাশে দাঁড়ানো এবং তারা যাতে উৎপাদন আরও বেশি করতে পারে সেজন্য আমাদের পরিকল্পনা আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘পশুর দাম যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে ব্যাপারে উদ্যোগ নেবো আমরা। আমাদের গবাদি পশু যেমন, প্রাণিসম্পদের মধ্যে গরু ছাগল ইত্যাদির নানা ধরনের রোগবালাই আসে। রোগ বালাই প্রতিরোধে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। সেজন্য ভেটেরিনারি হাসপাতালগুলো আধুনিকায়ন করা এবং সেগুলোকে সক্রিয় করতে উদ্যোগ নিয়েছি। এজন্য আমরা আধুনিক যন্ত্রপাতি আমদানির সিদ্ধান্ত নিয়েছি।’

খামারিদের উদ্বুদ্ধ করার পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করেছি জানিয়ে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘যেমন আমাদের একটা বিশ্ব ব্যাংকের প্রকল্প রয়েছে। এই প্রকল্পে খামারিরা ১০০ টাকা বিনিয়োগ করলে সেখানে আমরা ৬০ টাকা আমাদের পক্ষ থেকে দেবো। নামমাত্র সুদে দীর্ঘ সময় নিয়ে খামারিদের টাকা ফেরত দেওয়ার সুযোগটি দিচ্ছি। এতে নিশ্চয়ই খামারিরা আগ্রহ প্রকাশ করবেন এবং উৎসাহিত হবেন।’

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. রেজাউল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন। এ সময় প্রাণিসম্পদ অধিদফতরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম