যানবাহনের অভাবে শিমুলিয়া-বাংলাবাজার রুটে কমেছে ফেরির সংখ্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ১০:২৮আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০:২৮

লকডাউনের কারণে যানবাহনের অভাবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরির সংখ্যা কমানো হয়েছে। শনিবার (৩ জুলাই) এই রুটে পাঁচটি ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)। শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

সাফায়েত আহমেদ জানান, ঘাটে ফেরি পারের অপেক্ষায় কোনও যান নেই। অল্প যে কয়টি পণ্যবাহী যান ঘাটে পৌঁছাচ্ছে সেগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। তাই নৌরুটে ফেরির সংখ্যা কমানো হচ্ছে।

এদিকে, লকডাউনের প্রথম দুই দিন কিছু পণ্যবাহী যান ফেরি পারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে থাকলেও তৃতীয় দিন যানের কোনও চাপ নেই।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবুর রহমান জানান, আজ ফেরিগুলোই যানের জন্য ঘাটে অপেক্ষায় আছে। যেসব যান ঘাটে পৌঁছাচ্ছে সেগুলো দ্রুত ফেরিতে উঠে পড়ছে।

শিমুলিয়া ঘাটে সাধারণ যাত্রী কেউ নেই বলে জানান ঘাটে দায়িত্বরত মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন। তিনি বলেন, ‘ঘাটে যানবাহনও তেমন নেই। ঘাট এলাকা একদম ফাঁকা। ঘাট থেকে একটু সামনে পশ্চিম শিমুলিয়া মোড়ে চেকপোস্টে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। জরুরি যান ছাড়া কেউ ঘাটে প্রবেশ করতে পারছে না।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম