২০ ইঞ্চি উচ্চতার গরুটি ৫ লাখেও বিক্রি করেননি মালিক

সাভার প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৯:৪৬আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:০৫

খর্ব আকৃতির গরুটির উচ্চতা মাত্র ২০ ইঞ্চি (৫০.৮ সেন্টিমিটার)। সর্বসাকুল্যে ওজন ২৬ কেজি। তবে ছোট হলেও ‘রানি’ নামের এই গরুটির দাম তোলায় তোলায়। ইতোমধ্যেই পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছেন ক্রেতারা। তবুও মালিক রানিকে বিক্রি করেননি। সাভারের চারিগ্রাম এলাকার শিকর অ্যাগ্রো নামের একটি গরুর ফার্মে রয়েছে এটি।

ইন্টারনেট ঘেঁটে জানা গেছে, গিনেস বুকে বর্তমানে স্বীকৃত সবচেয়ে ছোট গরুটি হলো ভারতের কেরালার মানিকইয়াম। সেটির উচ্চতা ছিলো ২৪ ইঞ্চি (৬১.১ সেন্টিমিটার), বয়স চার বছর। তবে রানির উচ্চতা-ওজন মানিকইয়ামের চেয়ে অনেক কম। এতে গিনেস বুকে রানির নাম উঠবে বলে আশা প্রকাশ করেন মালিক কাজী সুফিয়ান।

২০ ইঞ্চি উচ্চতার গরুটি ৫ লাখেও বিক্রি করেননি মালিক

তিনি জানান, প্রায় এক বছর আগে নওগাঁ এলাকা থেকে গরুটি কিনে সাভারে নিয়ে আসেন। এরপর থেকেই এখানেই গরুটি লালন-পালন করা হচ্ছে। এটির ওজন বা উচ্চতা বৃদ্ধির সম্ভাবনা নেই। রানিকে দিনে দুই বেলা খাবার দিতে হয়।

কাজী সুফিয়ান জানান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বর্তমানে ছোট গরুটি হলো ভারতের। তার চেয়েও ছোট রানি। সে কারণে তিনি গত ২ জুলাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গিনেস কর্তৃপক্ষ প্রতিক্রিয়াও জানিয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে তাদের প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত জানাবে।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী