শোলাকিয়ায় হামলার ৫ বছর: ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে স্থানীয়দের

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
০৭ জুলাই ২০২১, ০৯:০৩আপডেট : ০৭ জুলাই ২০২১, ০৯:০৯

পাঁচ বছরেও দেশ কাঁপানো নৃংশস জঙ্গি হামলার ঘটনা ভুলতে পারেনি কিশোরগঞ্জবাসী। আজও কানে ভেসে আসে গুলি আর বোমার শব্দ। আশপাশের বাড়ি ঘরের দেয়ালগুলোতে এখনও সেই ভয়াবহ ঘটনার স্মৃতি বয়ে বেড়াচ্ছে। এভাবেই সেই দিনের ভয়ংকর স্মৃতির বর্ণনা দিচ্ছিলেন শোলাকিয়া এলাকার বাসিন্দারা।

২০১৬ সালের ৭ জুলাই কিশোরগঞ্জের মাটিতে ঘটে যায় বর্বরোচিত জঙ্গি হামলার ঘটনা। ঈদুল ফিতরের সকাল পৌনে ৯টার দিকে শোলাকিয়া ঈদগাহের কাছে আজিমউদ্দিন হাইস্কুল সংলগ্ন রাস্তায় মুফতি মুহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী জঙ্গিরা। প্রায় দুই ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়।

জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া অস্ত্র এসময় জঙ্গিরা জবাই করে হত্যা করে পুলিশের দুই কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল হককে। আহত হয় পুলিশের অন্তত ৮ সদস্য। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামে এক হামলাকারী। আহত অবস্থায় আটক করা হয় শফিউল ইসলাম ডন নামে এক জঙ্গি সদস্যকে। ঘটনার সময় নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক।

সে ভয়ানক দিনের কথা মনে পড়লে আজও শিউরে উঠেন সবাই। স্বজন হারানোর দুঃসহ স্মৃতি আর দেশ কাঁপানো বীভৎস ঘটনা আজও তাড়িয়ে বেড়ায় এ এলাকার মানুষদের। তাই আসামিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন কিশোরগঞ্জবাসী।

এদিকে এ ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সরকার। অন্যদিকে নিহত গৃহবধূ ঝর্ণা ভৌমিকের সন্তানকেও ব্যাংকে চাকরি দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে প্রশাসন।  

দেয়ালে গুলির চিহ্ন কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক বাংলা ট্রিবিউনকে জানান, এ মামলার আসামিদের ১৯ জন ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন সময় বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। অবশিষ্ট পাঁচ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিয়েছে।

তিনি আরও জানান, করোনার কারণে মামলাটির কার্যক্রম ধীরগতির হয়ে আছে। তবে করোনাকাল থেকে বেরিয়ে আদালতের কার্যক্রম স্বাভাবিক হলে সরকারের পক্ষ থেকে এ মামলার আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

জঙ্গি হামলার আসামিরা কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৮ সালের জুলাই মাসে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। তার ভিত্তিতে বর্তমানে পাঁচ আসামি কারাগারে আছে। তাদের বিরুদ্ধে ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সম্পৃক্ততাও পাওয়া গিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলাটি বিচারাধীন রয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলা, তাই আমরা সেটিকে খুব গুরুত্বের সঙ্গেই পর্যবেক্ষণ করছি। এ মামলায় প্রত্যক আসামির যেন সর্বোচ্চ বিচার হয়, সেটিই আমরা প্রত্যাশা করছি।

/টিটি/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম