স্বামী-শাশুড়ির নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৩:১৫আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৩:১৫

গাজীপুরের শ্রীপুরে যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ির নির্যাতনে মর্জিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামীকে টঙ্গী থেকে এবং শাশুড়িকে শ্রীপুর থেকে আটক করেছে র‌্যাব-১।

মঙ্গলবার (৬ জুলাই) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। মর্জিনা কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তরটিলি এলাকার মানিক মিয়ার মেয়ে। তার চার মাস বয়সী একটি মেয়ে রয়েছে। 
 
মর্জিনার বাবা মানিক মিয়া বলেন, প্রায় আড়াই বছর আগে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের রুবেলের সঙ্গে মোবাইল ফোনে মর্জিনার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুবেল ও তার মা যৌতুকের দাবিতে প্রায়ই মর্জিনাকে নির্যাতন করতেন। সোমবার (৫ জুলাই) দুপুরে মর্জিনা ফোন করে জানান, স্বামী ও শাশুড়ির নির্যাতন সইতে না পেরে তিনি ঘর থেকে বেরিয়ে এসেছেন। এটাই তার শেষ কথা ছিল। এর চার ঘণ্টা পর হাসপাতাল থেকে ফোনে মেয়ের মৃত্যুর সংবাদ পান মানিক মিয়া।

তিনি আরও বলেন, গত ২ জুলাই মর্জিনা ফোন করে তার বাবাকে জানান, শ্বশুরবাড়ির ঘর মেরামতের জন্য টাকা দরকার। টাকা পাঠাতে দেরি হওয়ায় রুবেল ও তার মা মর্জিনাকে নির্যাতন করেন। বিভিন্ন অজুহাতে প্রায়ই টাকা চাইতেন তারা। টাকা না দিলেই মর্জিনাকে নির্যাতন হতো।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত নার্সিং ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সোমবার (৫ জুলাই) বিকাল ৫টার দিকে অজ্ঞাত এক রিকশাচালক মর্জিনাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহতের ব্যাগ থেকে চালের পোকা নিধনের কীটনাশক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কীটনাশক খেয়ে তার মৃত্যু হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, মর্জিনা আক্তারের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শ্রীপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, কীটনাশক পানে গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। তার মৃত্যু টঙ্গী থানা এলাকায় হওয়ায়, ওই থানা ব্যবস্থা নিয়ে আমাদেরকে কাগজপত্র দেবে। আমরা এখনও এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট পাইনি।  

/এসএইচ/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম