শাশুড়ি-পুত্রবধূর ভিডিও ফেসবুকে ভাইরাল, অভিযুক্ত পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৪:২৮আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৪:২৮

নারায়ণগঞ্জের বন্দর এলাকার ফরাজিকান্দায় দুই নারীর ছবি ও ভিডিও ধারণ এবং ফেসবুকে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।

বুধবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা। তিনি জানান, সোমবার রাতে মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত তারেক পলাতক রয়েছে। 

পুলিশ আরও জানায়, বন্দরের ফরাজিকান্দা এলাকার বাসিন্দা তারেক বিভিন্ন সময়ে একই এলাকার এক নারী ও তার পুত্রবধূর ছবি ও ভিডিও ধারণ করে। পরে গত ২৫ জুন রাতে একটি আইডি থেকে ম্যাসেঞ্জার গ্রুপে তা ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তারেকসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

বন্দর থানার ওসি দীপন চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত তারেককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। 

/টিটি/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
দানবাক্স নিয়ে ‘ভাইরাল সিদ্দিক’র কেরামতি!
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের