দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন টিকা নেওয়া এমপি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১৬:২৯আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭:১৬

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। তিনি করোনা প্রতিরোধী টিকার দুই ডোজ নেওয়ার পর আবারও ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

মঙ্গলবার (০৬ জুলাই) করোনা পরীক্ষায় নমুনা দিলে বুধবার (০৭ জুলাই) রিপোর্টে পজিটিভ আসে। তার ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান টিটু এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের ডিসেম্বরের ১ তারিখে তিনি (সাগুফতা ইয়াসমিন এমিলি) করোনায় আক্রান্ত হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত থেকে আসা কোভিশিল্ড টিকাটি নিয়েছিলেন। নতুন করে করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত ৬ জুলাই সংসদ ভবনে তিনি নমুনা দেন।

মাহবুবুর রহমান টিটু আরও জানান, বুধবার বিকালে রিপোর্টে করোনা পজিটিভ আসে। এখন তিনি ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। তিনি সবার দোয়া চেয়েছেন।

এদিকে, লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম খান জানান, সাগুফতা ইয়াসমিন এমিলি লৌহজংয়ে করোনাভাইরাসের টিকার দুই ডোজই নিয়েছিলেন। তবে এ সংসদ সদস্যের দ্বিতীয়বার করোনা আক্রান্তের খবর পাননি তিনি।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম