সোনারগাঁ পেপার মিলের আগুনে দগ্ধ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০২১, ১৯:০২আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৯:০২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুরে আল নুর পেপার মিলে লাগা আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন তিন নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তারা হলেন- এম এম মোস্তাক আহমেদ, তফিজুল ইসলাম ও আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (০৮ জুলাই) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।

এর আগে গত ৪ জুলাই রাত দেড়টায় কাচপুর বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আল নুর পেপার মিলে গ্যাস লাইনের রাইজারের লিকেজের আগুনে চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছিলেন। ওই সময় তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে এম এম মোস্তাক আহমেদ, তফিজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে ও আসাদুজ্জামান রাতে মারা যান। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, তফিজুলের শরীরের ৭৮ শতাংশ, মোস্তাক আহমেদের ৬৮ শতাংশ ও আসাদুজ্জামানের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় তারা বৃহস্পতিবার বিকালে ও রাতে মারা গেছেন। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত এম এম মোস্তাক আহমেদ নড়াইল জেলার কালিয়া থানার কলাবাড়িয়া এলাকার এম এম মনিরুজ্জামানের ছেলে, তফিজুল ইসলাম ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার দলবপুর এলাকার খজিমুদ্দিনের ছেলে ও আসাদুজ্জামান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার গোয়ালীদহ এলাকার শমেস উদ্দিন আকন্দের ছেলে। 

দগ্ধ ফারুক হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তিনি কুমিল্লার মেঘনা এলাকার আ. মজিদ মাস্টারের ছেলে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার জানান, রোডের পাশে গ্যাসের পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আল নুর পেপার মিলের চার নিরাপত্তাকর্মী দগ্ধ হন। এই ঘটনায় তদন্ত এখনও চলমান। যদি কোনও অনিয়ম বা অবহেলা থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম