জামালপুর ও সরিষাবাড়ি পৌরসভার স্থগিত ৪ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

জামালপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৬, ১০:০২আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১০:০২

জামালপুর সদর পৌরসভার স্থগিত থাকা ৩টি ও সরিষাবাড়ি পৌরসভার ১টি কেন্দ্র্রে ভোটগ্রহণ চলছে। ভোট ব্যবধান বেশি থাকায় ইতোমধ্যে এই দুই পৌরসভার মেয়র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ফলে আজকের নির্বাচনের মধ্য দিয়ে ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। জামালপুর সদর পৌরসভার বানিয়াবাজার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র

আজ  মঙ্গলবার সকাল ৮টা থেকে জামালপুর সদরের বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়া সরিষাবাড়ি পৌরসভার বাঙ্গালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের দিন এই ভোটকেন্দ্রগুলোতে হামলা,ব্যালট পেপার ছিনতাই ও গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

জানা গেছে, জামালপুর সদর পৌরসভার ৬নং ওয়ার্ডের বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৬০৫ জন। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১১ জন। ভোট ব্যবধান বেশি থাকায় এই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়ে আছেন। ৯ নং ওয়ার্ডের ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২৮৯১ জন। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৮ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে ১১ নং ওয়ার্ডের বগাবাইদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৪৯৬ জন। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭ জন।

সরিষাবাড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাঙ্গালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১৯৫২ জন। এই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৫ জন।

 

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী