টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ঘুষিতে কিশোরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ০৮:২৭আপডেট : ১১ জুলাই ২০২১, ০৮:২৭

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) মারামারির সময় ঘুষিতে শিহাব মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। শিহাব চলতি বছর পাঁচ মে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি চুরির মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের নিচ তলার সেফ হোমে ছিল। 

শনিবার (১০ জুলাই) রাতে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) এ ঘটনা ঘটে।

শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন জানান, মাগরিবের নামাজের পর শিশু উন্নয়ন কেন্দ্রের নিচ তলার সেফ হোমে মারামারির খবর শোনা যায়। পরে ঘটনাস্থলে কিশোর শিহাবকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুজ্জামান বলেন, এ হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরকে মৃত অবস্থায় আনা হয়েছিল।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, শনিবার রাতে উন্নয়ন কেন্দ্রের দুই নিবাসীর মধ্যে মারামারির সময় ঘুষিতে শিহাব মাটিতে লুটিয়ে পড়ে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী