করোনা ঝুঁকি নিয়ে বাড়ি ছুটছে মানুষ, ঘাটে ভিড়

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১২:৫৬আপডেট : ১৫ জুলাই ২০২১, ১২:৫৭

দীর্ঘ লকডাউনের পর পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে। লকডাউন শিথিলের প্রথম দিনে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ পালন করতে বাড়ি ছুটছে মানুষ। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ও উভয়মুখী যাত্রীদের আসা-যাওয়ায় ঘাট এলাকায় ভিড় বেড়েছে।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনরে (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে পদ্মার প্রবল স্রোত মোকাবিলা করে বহরের ১৫ ফেরির সবগুলোই চলাচল করছে। পারাপার নির্বিঘ্ন করতে ফেরি বাড়ানোর পরিকল্পনা তাদের রয়েছে।

তিনি আরও জানান, ফেরি ও লঞ্চে পার হওয়া মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ নেই। অনেকের মুখে মাস্কও ব্যবহার করতে দেখা যায়নি। এতে ঘাট সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে যাত্রীদের অনীহা রয়েছে। তারা নিজ থেকে সচেতন না হলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অসম্ভব।

স্বাস্থ্যবিধি মানছে না অনেকে

পাটুরিয়া ঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত জেলা ট্রাফিক পরিদর্শক মো. জামিউল হক বলেন, ‘লকডাউন শিথিল হওয়ায় সকাল থেকেই ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। পাটুরিয়া প্রান্তে অর্ধশত যাত্রীবাহী বাস ও অর্ধশত ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া পার্কিং ইয়ার্ডে দুই শতাধিক পণ্যবাহী গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায়।

ঘাট সূত্র বলছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন যাত্রীবাহী বাস পাটুরিয়া প্রান্তে আসার পর ফেরির টিকিটের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। এক থেকে দুই ঘণ্টা অপেক্ষার পর এসব যাত্রীবাহী বাসকে ফেরিতে উঠতে হচ্ছে। এছাড়া ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে লোকাল বাসে করে ঘরমুখো অনেক যাত্রী পাটুরিয়া ঘাটে আসছেন। তারা কিছুটা পথ পায়ে হেঁটে লঞ্চঘাটে এসে পদ্মা পাড়ি দিয়ে দৌলতদিয়া প্রান্তে যাচ্ছেন। লঞ্চেও নদী পার হচ্ছেন অনেক যাত্রী।

ভিড় বাড়ছে ঘাট এলাকায়

এছাড়া ঢাকাগামী যাত্রীরদেরও পাটুরিয়া আসতে দেখা গেছে। তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে জরুরি কাজে ঢাকায় যাচ্ছেন। সবমিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় উভয় দিকের যাত্রী যাতায়াত করতে দেখা যায়।

/এসএইচ/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী