নেত্রকোনায় উদীচীর অনুষ্ঠানে বোমা, আসাদের ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ০৮:৫৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ১১:৩৭

২০০৫ সালে নেত্রকোনায় উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে বোমা হামলায় হতাহতের ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনির ওরফে আসাদের (৩৭) ফাঁসি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১১টায় গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এ ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসাদ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই এলাকার ফজলুল হকের ছেলে।  

সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে বোমা হামলায় আট জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনির ওরফে আসাদকে গ্রেফতার করে। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক। 

রায়ে আসাদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন বিচারক। পরবর্তীতে উচ্চ আদালতে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। সর্বশেষ নিম্ন আদালতের রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট। এর গত ২৩ জুন তার ফাঁসির দণ্ড মাফ করার আবেদন নাকচ করেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাষ্ট্রপতির নাকচের পর ২৩ দিনের মাথায় বৃহস্পতিবার রাত ১১টায় ফাঁসিতে ঝুলিয়ে আসাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।

সিনিয়র জেল সুপার আরও জানান, মৃত্যুদণ্ড কার্যকরের সময় ঢাকা বিভাগীয় ডিআইজি প্রিজন্স তোৗহিদুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার, গাজীপুর মেট্রাপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার জাকির হাসান উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকতা শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয় বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর
যারা ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী