বঙ্গবন্ধু সেতুতে আরও দুই কোটি ৩০ লাখ টাকার টোল আদায় 

টাঙ্গাইল প্রতিনিধি
২১ জুলাই ২০২১, ১৮:৪৯আপডেট : ২১ জুলাই ২০২১, ১৮:৪৯

মঙ্গলবার (২০ জুলাই) দিনে ও রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কজুড়ে ছিল যানবাহনের দীর্ঘ সারি ও জট। এই সময়ে ঈদের আগের দিন বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ৩৬ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৩০ লাখ ৫৭ হাজার ১৩০ টাকা।
 
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৬টা হতে বুধবার (২১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে বাস, ট্রাক, লরি, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল মিলিয়ে ৩৫ হাজার ৭৯১টি পরিবহন পারাপার হয়েছে। 

এতে সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৩০ লাখ ৫৭ হাজার ১৩০ টাকা। এরমধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় ২৬ হাজার ৪৬৮টি পরিবহনের বিপরীতে এক কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ২৩০ টাকা এবং সেতু পশ্চিম টোলপ্লাজায় ৯ হাজার ৩২৩টি পরিবহনের বিপরীতে ৬১ লাখ ২০ টাকা ৯০০টাকা টোল আদায় হয়েছে। 

তবে এরআগের ২৪ ঘণ্টা সেতুতে ৪৮ হাজার ৪২৩টি পরিবহন পারাপার হয়েছিল। এতে সেতুতে টোল আদায় হয়েছিল ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত মহাসড়কে প্রচুর গাড়ি আটকে ছিল। ঈদের আগের দিন সেতুর ওপর দিয়ে প্রায় ৩৬ হাজার পরিবহন পারাপার হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম