৩৮ যাত্রী নিয়ে ডুবলো পিকনিকের লঞ্চ, অল্পের জন্য রক্ষা

টাঙ্গাইল প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১৬:৩৭আপডেট : ২২ জুলাই ২০২১, ১৭:০২

টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়ায় ৩৮ যাত্রী নিয়ে একটি পিকনিকের লঞ্চ ডুবে গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩৮ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই।  লঞ্চটি উদ্ধারে কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে আজ জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৮ জন একটি পিকআপ ভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পট বাসুলিয়ায় (চাপড়া বিল) বেড়াতে আসেন। পরে সেখানে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন তারা। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়। 

লঞ্চে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে

লঞ্চে থাকা নূর আলম বলেন, ‘আমরা ঈদ উপলক্ষে বাসুলিয়ায় বেড়াতে আসি। সেখান থেকে একটি লঞ্চ ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করি। বক্সে গানের তালে তালে সবাই নাচছিল। এক পর্যায়ে লঞ্চটি ডুবে যায়। পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই উঠে আসি। আর কেউ নিখোঁজ নেই। সবাই সুস্থ আছে। অল্পের জন্য রক্ষা পেয়েছি। তবে আমাদের ৩৫টি মোবাইল ফোন লঞ্চটিতে রয়েছে।’

এদিকে বাসুলিয়ায় (চাপড়া বিল) ঈদ উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী বেড়াতে এসেছেন। লঞ্চটি ডুবে যাওয়ার পর থেকে দর্শনার্থীদের সেখান থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী