আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

সাভার প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১০:৩৬আপডেট : ২৭ জুলাই ২০২১, ১০:৩৬

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর সাব্বির আলী (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (২৬ জুলাই) নয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতের নাম রেবা বেগম (৪০)। তিনি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার আমুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার মেয়ে। নয়ারহাট এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় সাব্বির আলীকে আটক করে পুলিশি প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিরাপত্তা প্রহরী সাব্বির আলী তার পরিবারের সদস্যের নিয়ে নয়ারহাট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। সংসারে অভাব-অনটনের কারণে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সোমবার সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাব্বির কাঁচি দিয়ে তার রেবার গলা গলায় আঘাত করেন। এতে গুরুতর জখম হন তিনি। পরে সাব্বির নিজেও আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আশুলিয়ায় গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। এরপর চিকিৎসক রেবাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া সাব্বির আলীকে পুলিশি প্রহরায় চিকিৎসা দেওয়া হয় ।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাছিব সিকদার বলেন, নিহতের লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে বলেও জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম